সরকার প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবসহ মোট তিন জন সচিবকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অন্তর্ভুক্ত করেছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক তিনটি প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রফিকুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনগুলোতে উল্লেখ করা হয়েছে, ধর্মবিষয়ক সচিব মো: কামাল উদ্দিন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো: সাইফুল্লাহ পান্না এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

