টাঙ্গাইলের ভূঞাপুরে মেয়াদোত্তীর্ণ এবং অননুমোদিত ওষুধ সংরক্ষণের দায়ে ১১টি ফার্মেসিকে মোট ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে এ অভিযান পরিচালিত হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন এই অভিযানের নেতৃত্ব দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব হোসেন জানান, মেয়াদোত্তীর্ণ ও নিয়মবহির্ভূত ওষুধ রাখার অভিযোগে প্রতিটি ফার্মেসিকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। তিনি আরও উল্লেখ করেন যে, এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। জেলা ওষুধ তত্ত্বাবধায়ক আবু জাফর এবং পুলিশ সদস্যরা অভিযানে উপস্থিত ছিলেন।

