Author: Desk News

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নারী চিকিৎসকদের ব্যবহৃত ওয়াশরুমে গোপন ক্যামেরা স্থাপনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইন্টার্ন চিকিৎসক রায়হান কবির ইমনকে আটক করেছে পুলিশ। সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে হাসপাতাল চত্বরে অভিযুক্ত ইমনকে শনাক্ত করেন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। পরে ইন্টার্ন চিকিৎসকরা হাসপাতালের পরিচালকসহ তাকে অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে ঘটনাস্থলে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, ডিবি পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলনের মুখে একপর্যায়ে পুলিশ অভিযুক্ত চিকিৎসককে হেফাজতে নেয়। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। এ বিষয়ে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক আব্দুল কুদ্দুস জানান, অভিযুক্ত ব্যক্তিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় এখনো…

Read More