Saturday, September 12

ভারতের দক্ষিণী চলচ্চিত্র অঙ্গনের জনপ্রিয় জুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মন্দানা গত ২৬ ফেব্রুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। দীর্ঘদিন ধরেই এই তারকা জুটির বিয়ে নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছিল। অবশেষে বৃহস্পতিবার উদয়পুরে ঐতিহ্যবাহী আয়োজনে তাদের চার হাত এক হয়েছে।

জানা গেছে, এই তারকা জুটি দুটি ভিন্ন রীতি অনুযায়ী বিয়ে করেছেন। তাদের বিয়ের আয়োজন ছিল বেশ জাঁকজমকপূর্ণ। বিভিন্ন সূত্র অনুযায়ী, ক্রিকেটার বিরাট কোহলি ও বলিউড অভিনেত্রী আনুশকার বিয়ের খরচের সঙ্গে বিজয়-রাশমিকার বিয়ের খরচের একটি তুলনা করা হচ্ছে।

রাজস্থানের উদয়পুরের একটি বিলাসবহুল রিসোর্টে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এই রিসোর্ট থেকে সুপ্রাচীন আরাবলী পর্বতমালার মনোরম দৃশ্য দেখা যায়। রিসোর্টের প্রতিটি কোণে দৃষ্টিনন্দন সজ্জার উপস্থিতি ছিল। এতে মোট ১১৭টি বিলাসবহুল কক্ষ রয়েছে, যার মধ্যে কিছু সুইট ও ভিলা উল্লেখযোগ্য। এসব কক্ষে এক রাত থাকার জন্য খরচ হয় ২০ থেকে ৫০ হাজার টাকা। এছাড়া, কয়েকটি বিশেষ ভিলাতে থাকার খরচ প্রায় ৭০ হাজার টাকা। এই তথ্য থেকে অনুমান করা যায় যে, বিয়ের স্থান বাবদ বিজয়-রাশমিকাকে মোটা অঙ্কের অর্থ ব্যয় করতে হয়েছে।

উল্লেখ্য, ২০১৭ সালের ডিসেম্বরে ইতালিতে হঠাৎ করে বিয়ে করে চমক সৃষ্টি করেছিলেন ক্রিকেটার বিরাট কোহলি ও অভিনেত্রী আনুশকা শর্মা। তাদের এই ডেস্টিনেশন ওয়েডিংয়ের চল বেশ জনপ্রিয় হয়। তাদের বিয়ের সাজও ছিল নজরকাড়া। বলা হয়ে থাকে, বিরাট ও আনুশকা তাদের বিয়ে, প্রীতিভোজ এবং প্রাক-বিবাহের অনুষ্ঠান মিলিয়ে প্রায় ১০০ কোটি টাকা খরচ করেছিলেন। তাদের বিয়ের আসর বসেছিল ৮০০ বছরের পুরনো একটি গ্রামে।

অনুরাগীদের ধারণা, প্রীতিভোজের আয়োজন ও বিয়ের আগে-পরের অন্যান্য অনুষ্ঠান মিলিয়ে বিজয়-রাশমিকার বিয়ের মোট খরচ প্রায় ৫০ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। তাদের প্রীতিভোজের অনুষ্ঠানটি এখনও বাকি। তাই শেষ পর্যন্ত মোট কত ব্যয় হয়, তা জানতে অপেক্ষা করছেন ভক্তরা।

Exit mobile version