ইরানের পশ্চিমাঞ্চলে দখলদার ইসরায়েল ব্যাপক হামলা চালাচ্ছে। শনিবার সকালে তেহরানসহ ইরানের বিভিন্ন স্থানে হামলার পর ইরান পাল্টা হামলা চালায়। এরপর ইসরায়েল আবারও হামলা শুরু করেছে।

ইসরায়েলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, তাদের বিমানবাহিনী ইরানের পশ্চিমাঞ্চলের সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা পরিচালনা করছে।

বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে, ইরানের পশ্চিমাঞ্চলের উরাইমাতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের আলোচনা চলছিল। এর মধ্যেই শনিবার সকালে ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানে হামলা চালিয়েছে মার্কিন সেনারা।

Exit mobile version