যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি মন্তব্য করেছেন যে ইরানের সঙ্গে চলমান সংঘাত প্রায় সমাপ্তির দিকে। সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমার মনে হয় যুদ্ধ প্রায় শেষ। বলা যায়, এটি প্রায় শেষ হয়ে গেছে।”

ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, ইরানের নৌবাহিনী কার্যত অকার্যকর হয়ে পড়েছে, তাদের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন এবং বিমান বাহিনীও নেই। তিনি আরও উল্লেখ করেন, “তাদের ক্ষেপণাস্ত্র শক্তিও এখন বিচ্ছিন্ন হয়ে গেছে।”

মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, এই সংঘাতে যুক্তরাষ্ট্র পরিকল্পিত সময়ের চেয়ে অনেক বেশি এগিয়ে আছে। যুদ্ধ দ্রুত শেষ হতে পারে কিনা—এমন প্রশ্নের জবাবে তিনি উল্লেখ করেন যে, এটি মূলত তার গৃহীত পরিকল্পনার ওপর নির্ভরশীল। ট্রাম্প আরও বলেন, “যুদ্ধ শেষ করা এখন আমার চিন্তার মধ্যেই রয়েছে।”

এদিকে, ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির প্রতি কোনো বার্তা আছে কিনা জানতে চাইলে ট্রাম্প জানান, তার জন্য কোনো বার্তা নেই। পূর্বে হোয়াইট হাউস এক মাসের বেশি সময় ধরে যুদ্ধ চলার সম্ভাবনার কথা জানালেও, বর্তমানে যুদ্ধের দশম দিন চলছে।

Exit mobile version