Saturday, September 12

বাংলাদেশ ব্যাংক দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের সর্বশেষ পরিস্থিতি প্রকাশ করেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, বর্তমানে বাংলাদেশের রিজার্ভের পরিমাণ ৩৪.৮৬ বিলিয়ন মার্কিন ডলার।

সোমবার কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তিতে এই হালনাগাদ তথ্য নিশ্চিত করা হয়েছে।

তবে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবহৃত ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম-৬) পদ্ধতি অনুসরণ করে হিসাব করলে, বাংলাদেশের প্রকৃত নিট রিজার্ভের পরিমাণ দাঁড়ায় ৩০.১১ বিলিয়ন মার্কিন ডলার।

Exit mobile version