২০২৬ সালে বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য বিশ্বের বিভিন্ন দেশে ভিসা-মুক্ত ভ্রমণের সুযোগ উন্মুক্ত হচ্ছে। এই ব্যবস্থায় ভ্রমণকারীদের কোনো ধরনের ভিসা ফি পরিশোধ করতে হয় না এবং পাসপোর্টই একমাত্র প্রয়োজনীয় নথি হিসেবে গণ্য হয়।

ভিসা ছাড়াই যেসব দেশ ভ্রমণ করা যাবে, সেই তালিকায় রয়েছে: বার্বাডোস, বাহামাস, ভুটান, মাইক্রোনেশিয়া, গ্রানাডা, গাম্বিয়া, হাইতি, জ্যামাইকা, কুক আইল্যান্ডস, ডোমিনিকা, ফিজি, কিরিবাতি, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, মাদাগাস্কার, মন্টসেরাট, নিয়ু, ভার্জিন আইল্যান্ডস, রুয়ান্ডা, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, সেইন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রেনাডিন্স, ও ভানুয়াতু।

কিছু দেশে পৌঁছানোর পর ভিসা সংগ্রহের সুযোগ থাকছে। এই দেশগুলো হলো: বলিভিয়া, বুরুন্ডি, কাবো ভার্দে, জিবুতি, গিনি-বিসাউ, কম্বোডিয়া, কোমোরোস, মৌরিতানিয়া, মোজাম্বিক, মালদ্বীপ, নেপাল, সেশেলস, সিয়েরা লিওন, সোমালিয়া, তিমুর-লেসতে, টুভালু ও সামোয়া।

এছাড়াও, কিছু দেশে প্রবেশের জন্য অনলাইনে ইলেকট্রনিক ট্র্যাভেল অথরাইজেশন (ইটিএ) গ্রহণ করতে হয়। কেনিয়া ও শ্রীলংকার ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য।

Exit mobile version