যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের প্রতিক্রিয়ায় ইরানে ইন্টারনেটের বড় ধরনের বিভ্রাট দেখা দিয়েছে। বৈশ্বিক ইন্টারনেট পর্যবেক্ষণকারী সংস্থা নেটব্লকস এক সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্টে জানিয়েছে, নেটওয়ার্ক ডেটা বিশ্লেষণ করে দেখা গেছে যে ইরান বর্তমানে ‘প্রায় সম্পূর্ণ ইন্টারনেট ব্ল্যাকআউটের’ শিকার। দেশটিতে ইন্টারনেট সংযোগের মাত্রা আশঙ্কাজনকভাবে ৪ শতাংশে নেমে এসেছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এই পরিস্থিতি তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কর্তৃক পরিচালিত সামরিক অভিযানের মধ্যেই। উল্লেখ্য, গত বছর ইসরায়েল-ইরান সংঘাতের সময়ও একই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছিল, যেখানে ইন্টারনেট সংযোগ সীমিত করা হয়েছিল।
