টাঙ্গাইল জেলায় ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ এর আওতায় পরিচালিত বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৪ জন বিভিন্ন মামলার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এই তথ্য ৩১ ডিসেম্বর, বুধবার সকালে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন শাহজাহান মিয়া, সুজন আহমদ, এস.কে আলম, সাব্বির হোসেন তালুকদার, মঞ্জু মিয়া, সেলিম রেজা, আব্দুল্লাহ, সোহেল আমির, রকিবুল ইসলাম, সাগর মিয়া, মো. খোকন, মোস্তফা কামাল, ফেরদৌস আলম এবং মো. লিমন।

পুলিশের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই ব্যক্তিরা টাঙ্গাইল সদর, নাগরপুর, বাসাইল, মির্জাপুর, সখিপুর, কালিহাতি, ঘাটাইল, মধুপুর, গোপালপুর ও ভূঞাপুর—এসব থানার বিভিন্ন মামলার এজাহারভুক্ত বা সন্দিগ্ধ আসামি। তাদের বিরুদ্ধে সংঘবদ্ধ সহিংসতা, আক্রমণ, মারধর, হত্যাচেষ্টা, ভয়ভীতি প্রদর্শন, চাঁদাবাজি এবং বিস্ফোরক দ্রব্য সংশ্লিষ্ট ধারায় মামলা বিদ্যমান। গ্রেফতারকৃতদের বর্তমানে টাঙ্গাইল আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Exit mobile version